প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ইইউ পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষ, শুধু ভোট পর্যবেক্ষণ করছে’ – ইভার্স ইজাবস

বাংলাদেশের চলমান সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন মিশন প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ইইউ কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, তারা শুধুমাত্র ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, দেশব্যাপী ২০০-এর বেশি পর্যবেক্ষক কাজ করছেন এবং দুপুর পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে ইতিবাচক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
ইভার্স ইজাবস আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে নির্বাচনের পরিচালনা প্রক্রিয়া মূল্যায়ন তুলে ধরা হবে।
ইইউ মিশনের লক্ষ্য হলো নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল